জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য ২০১৯ সালের ১ম বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের আগামী ৫ জানুয়ারির রাষ্ট্রবিজ্ঞান (বিষয় কোড-১১১৯০৩) পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। ওই দিন অন্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। আর স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি বেলা ১টায়। গতকাল রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর এসব তথ্য জানিয়েছে।
×
