গাজীপুরে স্বাস্থ্যমন্ত্রী

আট বিভাগে ক্যানসার ও কিডনি ইনস্টিটিউট হবে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০১:৫৫ এএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের আটটি বিভাগে আটটি ক্যানসার ইনস্টিটিউট স্থাপন করা হবে। এছাড়া আটটি বিভাগে আটটি কিডনি ইনস্টিটিউটও করা হবে।

গতকাল রবিবার সন্ধ্যায় গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি আরও বলেন, দেশে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে সাড়ে চার হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। আরও সাড়ে পাঁচ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত