ঢাকা টাইমস সম্পাদকের বাবার ইন্তেকাল

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:২৬ এএম

দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের বাবা এ এফ এম ওবায়দুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুম ওবায়দুর রহমান রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন জানান, ভোরে কামারগ্রামের নিজ বাসায় হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন তার বাবা ওবায়দুর রহমান। দ্রুত আলফাডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ আসর আলফাডাঙ্গার কামারগ্রাম কাঞ্চন একাডেমি প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত