লক্ষ্মীপুর প্রেস ক্লাব

সভাপতি হেলাল সম্পাদক মালেক

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১২:৪১ এএম

লক্ষ্মীপুর প্রেস ক্লাব নির্বাচনে গতকাল সোমবার সভাপতি পদে হোসাইন আহমেদ হেলাল ও সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক বিজয়ী হয়েছেন।

নির্বাচনে সহসভাপতি পদে জান্নাতুল ফেরদৌস নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম স্বপন, কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন হাওলাদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা আক্তার রাঙ্গা, ক্রীড়া ও সমাজসেবাবিষয়ক সম্পাদক আতোয়ার রহমান মনির, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু, নির্বাহী সদস্য নাজিম উদ্দিন রানা ও রবিউল ইসলাম খান বিজয়ী হয়েছেন।

গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত