জয়পুরহাটে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ২

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১১:৪৩ এএম

জয়পুরহাটে বিপুল পরিমাণ অস্ত্রসহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ২টার দিকে সদর উপজেলার জামালপুর চারমাথা বাজার এলাকার একটি দোকান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সদর উপজেলার জামালপুর এলাকার মিন্টু সরকারের ছেলে রনজু ও ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের সুরদ আলীর ছেলে আক্কাস।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জামালপুর চারমাথা বাজার এলাকার একটি দোকানে অভিযান চালায় পুলিশ।

সেখানে ৩টি বিদেশি রিভলবার, ৪টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৬টি ককটেল, ২৩টি চাপাতি ও ১৩টি দেশীয় ছুরি উদ্ধারসহ ২জনকে আটক করা হয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত