কিশোরগঞ্জে বিদ্যালয়ের আসন বৃদ্ধির দাবি

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১১:৪২ পিএম

কিশোরগঞ্জে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আসনসংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের কালীবাড়ি মোড় এলাকার বিজয় চত্বরে এ মানববন্ধন হয়।

দুটি বিদ্যালয়ে ৪৮০টি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেয় প্রায় চার হাজার শিক্ষার্থী। এর মধ্যে ৮০টি আসন বিভিন্ন কোটায় পূরণ করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবির, শফিকুল ইসলাম খান দোলন, মফিজুল ইসলাম ফজল, জেসমিন আরা, রোজী হাসান, নাদিরা আক্তার, ওমর ফারুক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত