ঝালকাঠিতে অগ্নিকান্ডে ২০টি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। এ সময় লিমন জোমাদ্দার নামে একজন অগ্নিদগ্ধ হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে জেলার নলছিটি উপজেলার কান্ডপাশা এলাকায় এ ঘটনা ঘটে। লিমন ঐ গ্যারেজেরই পাহারাদার। সে ঘুমন্ত অবস্থায় ছিল।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, কান্ডপাশা এলাকায় স্থানীয় মাসুদ খানের একটি গ্যারেজে ২০টি অটোরিকশা চার্জ দেওয়া ছিল। গভীর রাতে অতিরিক্ত চার্জের কারণে বিস্ফোরণ ঘটে।
