দুর্নীতি মামলায় কারাগারে দুই প্রকৌশলী

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ০২:২৪ এএম

নোয়াখালী জেলা পরিষদের একটি প্রকল্পে ১ লাখ ৬৩ হাজার ৬৯৫ টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দুই প্রকৌশলী ও এক ঠিকাদারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার নোয়াখালী দায়রা ও জেলা জজ সালেহ উদ্দীন আহমেদ এ আদেশ দেন।

আসামিরা হলেন সহকারী প্রকৌশলী আফসার হোসেন খন্দকার, উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম ও ঠিকাদার রিয়াজ উদ্দিন।

দুদকের আইনজীবী আবুল কামেশ জানান, ২০১৬-১৭ অর্থবছরে নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নে সোমপাড়া কলেজ থেকে শিবনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণে আসামিরা ওই পরিমাণ টাকা আত্মসাৎ করেন।

নোয়াখালী দুদক তদন্তে সত্যতা পেয়ে গত বছরের ২৯ অক্টোবর মামলা রুজু করে। এরপর আসামিরা জামিন আবেদন করলে হাইকোর্ট চার সপ্তাহের জামিন দেয় এবং বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। গতকাল আত্মসমর্পণ করার পর বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত