জাতীয় পার্টিকে (জাপা) দেশের মানুষ রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় জানিয়ে দলটির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। এজন্য দলকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে হবে।’ গতকাল বুধবার কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে জাপার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, ‘এদেশের রাজনীতিতে জাপা খুবই গুরুত্বপূর্ণ শক্তি। আমরা যেদিকে, দেশের রাজনীতি সেদিকেই যায়।’
তিনি আরও বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দর্শন, রাজনৈতিক চিন্তাধারা ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। বেশিরভাগ সময় বিরোধী দলে থাকলেও জাপা গণতন্ত্র ও দেশের স্বার্থে কাজ করেছে। আমাদের ভাঙতে বারবার আঘাত এসেছে, ষড়যন্ত্র হয়েছে। সব আঘাত মোকাবিলা করে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আমরা টিকে আছি।’
