প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বুধবার দুপুরে টেলিফোনে তিনি প্রধানমিন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় ভারতের প্রধানমন্ত্রীকেও নববর্ষের শুভেচ্ছা জানান এবং ভারতের জনগণের কাছে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন। এসময় দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১৫ মিনিট ফোনালাপ হয়। দুই নেতা দুদেশের মানুষের শান্তি ও মঙ্গল কামনা করেন।
