চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলা ৩ আনসার প্রত্যাহার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০৩:১৮ এএম

চট্টগ্রাম নগরীতে পেশাগত দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের হামলার শিকার হয়েছেন দুই সংবাদকর্মী। গতকাল শুক্রবার সকালে নগরীর ফয়’স লেকে এ ঘটনা ঘটে। পরে সাংবাদিক নেতাদের প্রতিবাদের মুখে হামলায় জড়িত ৩ আনসার সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়।

হামলার শিকার দুই সাংবাদিক হলেন যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর প্রতিবেদক আসহাবুর রহমান শোয়েব ও ক্যামেরাপারসন সঞ্জয় মল্লিক। হামলার শিকার আসহাবুর রহমান শোয়েব দেশ রূপান্তরকে বলেন, ‘পেশাগত কাজে আমরা গাড়ি নিয়ে ফয়’স লেকে প্রবেশ করার সময় বাধা দেন একজন আনসার সদস্য। এরপর কর্র্তৃপক্ষের সঙ্গে কথা বলে গাড়ি ভেতরে ঢোকানো হয়। এতে রেগে যান এক আনসার সদস্য। তিনি আমাদের সঙ্গে বাগ্্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আরেকজন আনসার সদস্য আমাদের ওপর হামলা চালায়। এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিনিয়র সাংবাদিকরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত