আমতলী উপজেলা

ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে অনাস্থা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১১:৩৮ পিএম

দলীয় কর্মসূচিতে অনুপস্থিত, মাদক ব্যবসা ও ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণœ করার অভিযোগে বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল ইসলামের প্রতি অনাস্থা জানিয়েছে উপজেলা ছাত্রলীগের একাংশ।

গতকাল শনিবার দুপুরে আমতলী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতি আবদুল মতিন খান ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে সংবাদ সম্মেলন করা হয়। এর আগে গত ২৯ ডিসেম্বর এক জরুরি সভা ডেকেও তার বিরুদ্ধে অনাস্থা জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আবদুল মতিন খান, সহসভাপতি মো. ফাহিম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন হাওলাদার, মো. পারভেজ, সাংগঠনিক সম্পাদক সোহেল আমিন প্রমুখ।

অভিযোগের বিষয়ে আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবুল ইসলাম মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে মাদক ব্যবসার যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত