সুনামগঞ্জে মানববন্ধন

দোয়ারাবাজারে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১১:৩৮ পিএম

সম্প্রতি মন্ত্রিসভায় ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এবং দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজার এলাকায় বিশ্ববিদ্যালয়টির স্থান নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে দোয়ারাবাজার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম সেলিম, দোয়ারাবাজার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাসুম হেলাল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত