বনানীতে জি এম কাদের

দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে কর্মসূচি দেবে জাপা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০২:৪৬ এএম

জনগণের আস্থা অর্জন করতে দেশ ও মানুষের স্বার্থ বিবেচনায় জাতীয় পার্টি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কর্মসূচি দেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। এর অংশ হিসেবে তৃণমূল পর্যায়েও দেশের স্বার্থে এ ধরনের কর্মসূচি দিয়ে জনগণের পাশে থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। অনুষ্ঠানে কিশোরগঞ্জ, মাদারীপুর, ভৈরব ও সিলেট থেকে আসা নেতাকর্মীরা দলের নবনির্বাচিত চেয়ারম্যান ও মহাসচিবকে শুভেচ্ছা জানান।

জাতীয় পার্টির চেয়ারম্যান এ সময় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা অর্জনই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। টাকা বা সম্পদ উপার্জন রাজনীতির লক্ষ্য হওয়া উচিত নয়। দেশের বড় তিনটি দলের মধ্যে জাতীয় পার্টি অন্যতম, যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তাই শক্তিশালী হতে পারলে জাতীয় পার্টির সামনে উজ্জ্বল সম্ভাবনা আছে।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, দলের কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায় প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত