রাজধানীতে ট্রেনের ধাক্কায় দিনমজুর নিহত

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০১:৫১ এএম

রাজধানীর জুরাইনে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ইদ্রিস আলী (৬০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। গতকাল রবিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি ইদ্রিসকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইদ্রিস মাটি কাটার কাজ করতেন। সাতক্ষীরা জেলার আশাশুনি থানার সিরুলা গ্রামের ইদ্রিস ঢাকায় কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এরপর চিকিৎসক দেখে ইসিজি পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আজ সোমবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত