কর্মস্থলে অতৃপ্ত থাকবে কন্যা, স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা বাড়বে মকরের

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০৮:২৩ এএম

মেষ : ব্যবসায় নতুন যোগাযোগ হবে। কর্মোদ্যম বাড়বে। শরীরের যত্ন নিন।

বৃষ : শত্রুদের তৎপরতা থাকলেও চাকরিতে সুনাম বাড়বে। বিদেশে কাজের সুযোগ আসবে। আয় থেকে ব্যয় বাড়বে।

মিথুন : স্ত্রীর কর্মকাণ্ডে সংসারে বিতৃষ্ণা বাড়বে। প্রশাসন বিরুদ্ধে থাকতে পারে। তবু অর্থ সঞ্চয় হবে।

কর্কট : ব্যবসায় অর্থ বিনিয়োগ করার অবস্থা না থাকলেও কাজে সফলতা আসবে। স্ত্রীর স্বাস্থ্যের জন্য ব্যয় বাড়বে। প্রাপ্তি যোগ আছে।

সিংহ : সন্তান উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে। প্রেমে বদনাম রটতে পারে। তবে দীর্ঘ যাত্রা শুভ হবে।

কন্যা : কর্মস্থলে অতৃপ্তি থাকবে। প্রেম ও রোমাঞ্চ শুভ। মায়ের স্বাস্থ্য ভালো না থাকলেও বন্ধুর সাহায্য বন্ধ হবে না।

তুলা : পারিবারিক ঝামেলা এড়িয়ে চলুন। স্ত্রীর বিদেশ ভ্রমণ ও কর্মে সুযোগ আসবে। বন্ধুদের সহযোগিতায় কর্মে উন্নতি যোগ আছে।

বৃশ্চিক : নতুন কাজের সুযোগ আসবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আয় বাড়বে এবং সংসারে শান্তি বজায় থাকবে।

ধনু : কর্মে যোগাযোগ ও আয় বাড়বে। স্বাস্থ্যবিধি মেনে চলুন। প্রেম ও রোমাঞ্চ শুভ।

মকর : কর্মে চাপ বাড়বে। নতুন বন্ধু জুটবে এবং স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা বাড়বে। ব্যবসায় অর্থ বিনিয়োগ হতে পারে।

কুম্ভ : ব্যবসায় গতি আসবে। কর্মচারীদের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলুন। আত্মীয়র জন্য ব্যয় বাড়বে।

মীন : কাজে ব্যস্ততা ও আয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে। অর্থ সঞ্চয়ের পরিবেশ পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত