মেননের এমপি পদের বৈধতা প্রশ্নে করা রিট খারিজ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০২:৪৪ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে নির্বাচিত ঘোষণা করে গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি খারিজ হয়ে গেছে। গতকাল সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি সরাসরি খারিজ করে দেয়। গত বছরের ৮ ডিসেম্বর এই রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন রাশেদ খান মেনন। ২০১৯ সালের ১ জানুয়ারি ফলাফল গেজেটে প্রকাশিত হয়। এই গেজেটের অংশবিশেষ চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করা হয়। রিটকারী ইউনুস আলী আকন্দ ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়ে নির্বাচনে হারেন। আদালতে রিট আবেদনের পক্ষে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

ইউনুস আলী আকন্দ রিট আবেদনে উল্লেখ করেন, ঢাকা-৮ আসনের সাংসদ রাশেদ খান মেনন গত বছরের ১৯ অক্টোবর বরিশালে এক অনুষ্ঠানে বক্তব্যে বলেছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত