সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে নৌযান শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মাওয়া নৌপুলিশের হয়রানি বন্ধ ও ‘মিথ্যা’ চাঁদাবাজি মামলায় আটক নৌযান শ্রমিক জালাল শেখের নিঃশর্ত মুক্তির দাবিতে তারা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
মিছিলটি বাঘাবাড়ী নৌযান শ্রমিক ফেডারেশন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বন্দর এলাকা ঘুরে কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আবদুল ওয়াহাব মিয়া, সাইফুল ইসলাম, আবদুল করিম, আতাহার আলী প্রমুখ।
