তীব্র শীতে রুম হিটার

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০২:৩০ এএম

সব কোম্পানিরই রয়েছে তিন আকারের রুম হিটার_ বড়, মাঝারি ও ছোট। ফ্যান সিস্টেমের রুম হিটারগুলোতে রেগুলেটর থাকায় ২৪ ঘণ্টাই চালানো যায়।

শীতের মাত্রাতিরিক্ত হিম মোটেও উপভোগ্য নয়। বিশেষ করে শিশু-প্রবীণদের জন্য। এ বছরের শীত যেন ঝাঁকিয়ে বসেছে। তাই প্রচণ্ড ঠাণ্ডা মোকাবিলায় কারও কারও দরকার হয়ে পড়ছে রুম হিটার। গত কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়েছে এই যন্ত্রটি। তবে পাশ্চাত্যে বিশেষ করে শীতপ্রধান দেশে রুম হিটারের জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা তুঙ্গে। সব কোম্পানিরই রয়েছে তিন আকারের রুম হিটার_ বড়, মাঝারি ও ছোট। ফ্যান সিস্টেমের রুম হিটারগুলোতে রেগুলেটর থাকায় ২৪ ঘণ্টাই চালানো যায়। সব রুম হিটারেই আছে ফ্যানের বাড়তি সুবিধা। বিভিন্ন ধরনের রুম হিটারের মধ্যে রয়েছে ‘ব্লোয়ার’ (পাখাযুক্ত), ‘ফ্ল্যাশ’ (তামার তার জড়ানো রডযুক্ত) ও ‘কোয়াচ’ (হ্যালোজন-জাতীয় আলোযুক্ত)। বিদ্যুতের সাহায্যে রুম হিটার ঘরের তাপমাত্রা উষ্ণ রাখে। গরমের দিনে রুম হিটারের শুধু ফ্যানটা চালানো যাবে। তা ছাড়া সব কোম্পানি তাদের পণ্যের সঙ্গে দিচ্ছে এক বছরের ওয়ারেন্টি সুবিধা।

বাজারে মিয়াকো, সাচি ও নোভা_ এসব চাইনিজ কোম্পানির রুম হিটার পাওয়া যায়। সব কোম্পানিতে পাবেন বড়, মাঝারি ও ছোট সাইজের রুম হিটার। বিদ্যুতে রুম হিটার ঘরের তাপমাত্রাকে করবে উষ্ণ। আবার গরমের দিনে রুম হিটারের ফ্যানও চালানো যাবে ঘর শীতল করার জন্য। ওয়ালটন, আরএফএল এর শোরুমগুলোতে রুম হিটার পাওয়া যাবে। তা ছাড়া নিউ মার্কেটেও আছে। সেই সঙ্গে ঢুঁ মারতে পারেন ফার্মগেট, ধানমণ্ডি, মিরপুরের ইলেকট্রনিক মার্কেটগুলোতে।

দরদাম : ছোট, মাঝারি ও বড় রুম হিটারের দাম পড়বে ২০০০ থেকে ৪৫০০ টাকা। সিঙ্গার, ওয়ালটন, ১০০০ ওয়াট ও ২০০০ ওয়াট পর্যন্ত পাওয়া যায়। এ ধরনের রুম হিটারে দাম পড়বে ৫০০০ থেকে ১০,০০০ পর্যন্ত। আকারে তারতম্যের কারণে দামের তারতম্য হয়। সব মিলিয়ে শীতের কষ্ট থেকে আরাম পেতে কিনে ফেলুন পছন্দের রুম হিটার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত