দুর্নীতি থেকে দূরে থাকতে বললেন পরিকল্পনামন্ত্রী

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১০:৫১ পিএম

জনশুমারি প্রকল্পের আওতায় যেকোনো ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে দুর্নীতির বিষয়ে সাবধান করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, প্রকল্পের আওতায় ক্রয়-বিক্রয়ে আমাদের সাবধান হতে হবে। যাতে কোনো ধরনের অপচয় বা অনিয়ম না হয়। এ ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার নির্দেশ দিয়ে বলেন, যদি কাজে কোনো ধরনের ব্যত্যয় ঘটে তাহলে তা আইনিভাবে মোকাবিলা করতে হবে।

গতকাল আগারগাঁওয়ে বিবিএস ভবনে জনশুমারি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন’ দুর্নীতি সম্পর্কে আমাদের দেশের মানুষ কথা বলে। দুর্নীতি সম্পর্কে আমাদের পদে পদে সাবধান হতে হবে। ক্রয়-বিক্রয় সম্পর্কে আমাদের সাবধান হতে হবে। যারা ক্রয়-বিক্রয় করে নিয়মনীতি অনুযায়ীই করে। যাতে আমরা সঠিক দরদাম পেতে পারি।

এমএ মান্নান বলেন, সময় এবং সম্পদÑ এ দুটোকে আমরা সঠিকভাবে ব্যবহার করব। আমরা কোনো অপচয় সহ্য করব না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত