ভুল চিকিৎসার দায়ে ডাক্তারের ১ বছর কারাদণ্ড

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১১:০৮ পিএম

ভুল চিকিৎসার দায়ে মাগুরা সরকারি মাতৃসদনের চিকিৎসক নন্দ দুলাল বিশ্বাসের এক বছরের কারাদ-াদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার মাগুরার মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ জিয়াউর রহমান এ আদেশ দেন। তবে আসামিপক্ষের আইনজীবী আগামী ৩০ দিনের মধ্যে আপিল করবেন জানিয়ে জামিন আবেদন করলে একই আদালত নন্দ দুলালকে জামিন দেয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদা সিদ্দিকী জানান, ২০১২ সালের ১৩ মার্চ নন্দ দুলাল মাগুরা শহরের আরোগ্য ক্লিনিকে হাজিপুর গ্রামের প্রসূতি সালমা খাতুনের সিজারিয়ান অস্ত্রোপচারের সময় মূত্রনালি কেটে ফেলেন।

এ ঘটনায় সালমার স্বামী নুরুল হাকিম তুহিন একই বছরের ৩ মে আদালতে মামলা করেন। মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) জাবিদ হাসান তদন্ত শেষে ২০১৩ সালের ৭ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। চিকিৎসক নন্দ দুলালের স্বীকারোক্তি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক তাকে কারাদণ্ড ও জরিমানা করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত