প্রাসাদ ছেড়ে কানাডায় মেগান

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০৯:২৮ এএম

কিছুতেই রাজপ্রাসাদে থাকলেন না মেগান মার্কেল । ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারির স্ত্রী ফিরে গেছেন কানাডায়। সেখানে ছেলে শিশুর সঙ্গে সময় কাটাবেন তিনি।

হ্যারি এবং মেগান সেই বড়দিন থেকে কানাডায় ছিলেন। এর ভেতর ব্রিটেনে ফিরে জানান, অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য তারা রাজপ্রাসাদে থাকতে চান না।

রানি তাদের এই ঘোষণা মেনে নিতে পারছেন না। এই সমস্যা সমাধানের উপায় খুঁজছেন তিনি।

রাজ পরিবার থেকে বিবিসিকে জানানো হয়েছে, হ্যারি-মেগান কারো সঙ্গে আলোচনা না করে প্রাসাদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এক সময় অভিনয় পেশায় থাকা মেগানকে বিয়ের পর পরিবারের সঙ্গে হ্যারির সম্পর্ক অবনতি হয়। রানিসহ ভাই প্রিন্স উইলিয়াম এবং বোন কেটের সঙ্গে কিছুতেই পড়ছিল না দুজনের। এমন আলোচনার ভেতর গত গ্রীষ্মে উইন্ডশোরের ফ্রগমোর কটেজে চলে যান তারা।

গত বছর মে মাসে তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসে। নাম রাখা হয় আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর। সংক্ষেপে ডাকা হয় আর্চি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত