হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ৬৪০ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। কর্মকর্তারা বলছেন, উদ্ধার হওয়া সোনার মূল্য ২ কোটি ৩২ লাখ টাকা।
প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার মো. সোলাইমান হোসেন দেশ রূপান্তরকে বলেন, গতকাল শনিবার বিকেল পৌনে ৬টার দিকে মালয়েশিয়া থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট শাহজালালে অবতরণ করে। আউট বে ২৫ নম্বরে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট পাওয়া যায়। এতে ৪০টি সোনার বার ছিল। তবে এর মালিককে পাওয়া যায়নি। ওই ফ্লাইটে করেই সোনার চালানটি এসেছে।
