শীতকালীন মহড়া পরিদর্শন বিজিবি ডিজির

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১২:৪৬ এএম

বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম গতকাল রবিবার ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ১০১ ব্রিগেডের সঙ্গে (কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আলুকান্দা এলাকায়) প্রশিক্ষণরত বিজিবি সদস্যদের প্রশিক্ষণ তৎপরতা পরিদর্শন করেছেন। পরে তিনি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি একটি আধা সামরিক বাহিনী। বিজিবি আইন অনুযায়ী এ বাহিনী জরুরি অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থেকে অর্পিত দায়িত্ব পালন করবে।

এ কারণে বিজিবিকে অন্যান্য প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণে অংশগ্রহণ করা অত্যাবশ্যক।

বিজিবি বেশ কিছু বছর পর এবার সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণে বিশদ পরিসরে অংশ নিয়েছে। প্রসঙ্গত, এবারই প্রথম প্রায় ৬টি ব্যাটালিয়ন সেনাবাহিনীর সঙ্গে শীতকালীন প্রশিক্ষণে অংশ নিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত