বরিশালে ধর্ষণের দায়ে মো. সাইদুল রাড়ি নামে এক ব্যক্তিকে যাবজ্জীন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদ-ের আদেশ দেয় আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য আসামি মন্নান ব্যাপারীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
গতকাল রবিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১০ সালের ২৩ এপ্রিল আসামি সাইফুল বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে তরুণীর মা বাদী হয়ে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
