বাংলাদেশে সফররত নেপালের সেনাবাহিনীপ্রধান জেনারেল পুর্না চন্দ্র থাপা গতকাল সোমবার ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে সেনাকুঞ্জে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। সেনাকুঞ্জে তিনি একটি বৃক্ষ রোপণ করেন। এ ছাড়া গতকাল সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসারের (পিএসও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, জেনারেল থাপার নেতৃত্বে ৫ সদস্যের নেপাল সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল ৪ দিনের রাষ্ট্রীয় সফরে গত রবিবার ঢাকায় আসে।
