নির্বাচন কমিশন (ইসি) এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ‘কোথাও কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই’। নির্বাচন কমিশন (ইসি) লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি।
গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। এ সময় ঢাকাবাসী যাতে ভোটকেন্দ্রে যেতে পারেন, নিজের ভোট নিজে দিতে পারেন সে পরিবেশ তৈরি করতে ইসির প্রতি আহ্বান জানান তিনি।
