নিহতের ৪ দিন পর মরদেহ ফেরত দিল বিএসএফ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৭:৪৬ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ী সাবুল ইসলামের (৪৬) মরদেহ ৪ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার দুপুরে পাড়িয়া বিজিবি সদস্যদের কাছে সাবুলের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক রাসেদুল ইসলাম। নিহত সাবুল উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামের রমিজ উদ্দীনের ছেলে। 

রাসেদুল ইসলাম বলেন, ওই দিন বিকেল ৩টায় সাবুলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ১১ জানুয়ারি শনিবার ভোর রাতে সাবুল ইসলামসহ কয়েকজন পাড়িয়া সীমান্তের ৩৮৭-নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের বারোঘরিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সবাই পালিয়ে গেলেও সাবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত