সিরিজ বোমা হামলার দণ্ডপ্রাপ্ত ‘জঙ্গি’ বেলাল গ্রেপ্তার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১১:২৭ পিএম

জঙ্গি হামলার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বেলাল মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

সোমবার রাতে পটুয়াখালীর মহিপুরের আলীপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বেলাল ২০০৫ সালের ১৭ই আগস্টে সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার দণ্ডপ্রাপ্ত আসামি। সে খাগড়াছড়ির দীঘিনালার চংড়াছড়ি বৌদ্ধ টিলার নুরুল ইসলাম মোয়াজ্জেমের ছেলে।

অ্যান্টি টেররিজম ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, বেলাল মিয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। সিরিজ বোমা হামলার পর বেলাল আত্মগোপনে চলে যায়। সে ঢাকা, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের এলাকায় একাধিক ছদ্মনাম ব্যবহার করে অবস্থান করছিল। এমনকি বিভিন্ন সময় সে ভুয়া জন্মনিবন্ধন সনদও তৈরি করেছে।

সূত্র জানায়, গত বছরের অক্টোবরে রুবেল নাম ব্যবহার করে পটুয়াখালীর মহিপুরের কুয়াকাটা এলাকায় রাজমিস্ত্রির কাজ নেয় বেলাল। গোপন খবরের ভিত্তিতে এটিইউর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত