সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক সশস্ত্র মহড়ার ছবি ভাইরালের ঘটনায় কলাপাড়া থানা-পুলিশ ধানখালীতে অভিযান চালিয়ে নজরুল (৩৮) ও বশির (৩৩) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে এদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি চাপাতি ও ছোরা উদ্ধার করা হয়। উভয়কে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
ধানখালীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল নদী থেকে আনলোড করা ঘাটের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির ঘটনায় টিনু ও তনু বাহিনীর এসব সশস্ত্র সন্ত্রাসী সশস্ত্র মহড়া দিয়ে আসছিল। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, অস্ত্রধারী সকল সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
