ইরাক থেকে মার্কিন সেনা সরাতে লাখো মানুষের বিক্ষোভের ডাক

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১০:৪৪ এএম

ইরাকে মার্কিনবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছেন প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা সদর। দেশটি থেকে মার্কিন সেনার প্রত্যাহারের দাবিতে লাখ লাখ মানুষের সমাবেশ করতে যাচ্ছেন তিনি। খবর এএফপি

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহতের ঘটনার জেরে বিদেশি সেনা সরিয়ে নেয়ার বিল পাস করে ইরাকি পার্লামেন্ট।

এমন পরিস্থিতিতে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে লাখো মানুষের জমায়েতের ডাক দিয়েছেন মুকতাদা সদর।

টুইটারে এই শিয়া নেতা বলেন, দখলদার বাহিনী দ্বারা প্রতিদিন ইরাকের আকাশ, মাটি এবং সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে।

নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা না করে তিনি দেশটিতে মার্কিন সেনার উপস্থিতির বিরুদ্ধে শান্তিপূর্ণ মহাসমাবেশের ডাক দেন।

এদিকে মঙ্গলবার রাতে উত্তর বাগদাদের মার্কিন-ন্যাটো যৌথবাহিনীর ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এতে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত