বাংলা নাটকের প্রাণপুরুষ নাট্যাচার্য সেলিম আল দীনের ১২তম প্রয়াণ দিবসে তার জন্মস্থান ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিলে গ্রামের বাড়িতে স্মরণসভা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু।
স্মরণ সভায় জানানো হয়, উপজেলার মঙ্গলকান্দি হাই স্কুলে আগামী ১৩-১৭ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী ড. সেলিম আল দীন মেলার আয়োজন করা হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও ফেনী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ মেলা আয়োজন করবে সেলিম আল দীন কেন্দ্র।
সেলিম আল দীন কেন্দ্রের সভাপতি ও তার ভাই বোরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে সেলিম আল দীনের জীবন-কর্ম নিয়ে আলোচনা করেন স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাসেম, সেলিম আল দীন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক রাজীব সারোয়ার, সংস্কৃতিকর্মী-সাংবাদিক শাহাদাত হোসেন তৌহিদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল আলম।
