মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য খায়রুল আলম সাধন হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাঙ্গরা বাজার থানা নেতারা। মানববন্ধন থেকে হত্যাকারীদের আটক করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় সাধন হত্যার প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বক্তারা। গতকাল বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাঙ্গরা বাজারে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে এ সমাবেশ হয়।
×
