সুচিত্রা সেনের ষষ্ঠ প্রয়াণ দিবস পালিত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০১:৩২ এএম

নানা আয়োজনে পালিত হয়েছে মহানায়িকা সুচিত্রা সেনের ষষ্ঠ প্রয়াণ দিবস। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে পাবনা জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসনের উদ্যোগে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে নির্মিত তার ভাস্কর্যের প্রতি ফুলের শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও সংস্কৃতিকর্মীরা।

সকাল সাড়ে ৯টায় সুচিত্রার পৈতৃক ভিটা থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা একটি ব্যানার নিয়ে স্মরণ পদযাত্রা বের করেন। এটি শহর প্রদক্ষিণ করে সুচিত্রা সেনের শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠান (মহাখালী পাঠশালা) টাউন স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সুচিত্রা সেন স্মরণে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক কবীর মাহামুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ ড. কামরুজ্জামানসহ অনেকে।

এদিকে সকাল ১০টায় পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত