ছয় দিন নিখোঁজ থাকার পর আরব সাগর থেকে মো. ইদ্রিছ (৪০) নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে আরব সাগরের ওমান সীমান্ত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি গত শনিবার একটি সড়ক দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন।
মো. ইদ্রিছের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। তিনি আফজলের পাড়ার আহমদ জলিলের একমাত্র ছেলে। বছর খানেক আগে ইদ্রিছ সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন।
উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার জানান, ‘ শুনেছি, গত শনিবার গাড়ি চালিয়ে কাজে যাওয়ার সময় সংযুক্ত আমিরাতের রাস-আল-খাইমা প্রদেশের ওয়াদি শামস এলাকায় তাকে বহনকারী গাড়িটি উল্টে যায়। এসময় গাড়ি থেকে লাফিয়ে বের হওয়ার সময় ইদ্রিছ পানির স্রোতে ভেসে যান। এরপর গত ছয় দিন তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার আরব সাগরের ওমান সীমান্তে তার মরদেহ ভেসে উঠলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।’
