অফিসে বান্ধবী থাকলে নারীরা বেশি সফল হয়: গবেষণা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০৫:৪০ পিএম

নারীদের নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের স্ত্রী এলিয়ানর রুজভেল্ট একবার দারুণ একটি মন্তব্য করেছিলেন: আমরা টি-ব্যাগের মতো, গরম পানিতে না রাখা পর্যন্ত শক্তি বুঝতে পারবেন না। ভাবুন এই টি-ব্যাগ যদি একসঙ্গে কয়েকটি পানিতে রাখা হয়, তাহলে কেমন হবে। উত্তর মিলেছে হার্ভার্ড বিজনেস রিভিউতে প্রকাশিত একটি গবেষণায়।

সেখানে বলা হয়েছে, কর্মস্থলে শক্তিশালী বান্ধবী থাকলে মেয়েরা পেশাগত দিক থেকে বেশি সাফল্য অর্জন করে। ভালো পদের পাশাপাশি আয়ও তাদের বেশি হয়।

এমনটি হওয়ার কারণ হিসেবে গবেষণাটিতে নারী-সত্তার কথা বলা হয়েছে। ‘অন্য মায়ের পেটে জন্ম নেওয়া বোন’ অনুভূতির কারণে বান্ধবীদের প্রয়োজনের সময় ভালো সাহায্য করে মেয়েরা।

অন্য একটি গবেষণার কথা উল্লেখ করে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, টিমে পুরুষদের থেকে নারী সহকর্মী বেশি থাকলে, মেয়েরা কম হারে যৌন হয়রানির শিকার হয়। এমন টিমে থাকা মেয়েদের কাজও ভালো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত