সাতক্ষীরায় ১৪ চোরাকারবারির আত্মসমর্পণ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০২:০৮ এএম

স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন সাতক্ষীরা সদরের ১৪ মাদক চোরাকারবারি।

গতকাল শনিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের দিক-নির্দেশনায় সদর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের ১৪ চোরাকারবারি সদর থানার ওসির কাছে আত্মসমর্পণ করলে ওসি মো. মোস্তাফিজুর রহমান তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

মোস্তাফিজুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।

আত্মসমর্পণকারীরা হলেন জামাল হোসেন, মনিরুল ইসলাম মনি, মো. আলাউদ্দিন, ফারুক হোসেন, বাবলুর রহমান, আলি হোসেন, শহিদ হোসেন, কামরুজ্জামান রানা, মফিজুল ইসলাম, জিয়ারুল ইসলাম, মিজানুর টিক্কা, শাহিন, আজিজ ও আজিজার রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত