সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্ট

ইভিএম বিতর্কিত ও সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০২:৩৫ এএম

ঢাকার দুই সিটি নির্বাচনে আবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ বাতিলের আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। তারা বলছে, ‘ইভিএম ভোট চুরির নতুন পদ্ধতি। আল্লাহর ওয়াস্তে আপনারা ইভিএম পন্থা বাদ দিন। এটাকে বঙ্গোপসাগরে ফেলে দিন।’ গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ফ্রন্টের পক্ষ থেকে এসব কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফ্রন্টের নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন,  ইভিএম পদ্ধতি বিতর্কিত এবং সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য। এভাবে ভোট করলে তা পুরো নির্বাচনী প্রক্রিয়া ও ব্যবস্থাকে অশুভ অভিঘাতের দিকে নিয়ে যাবে নিঃসন্দেহে।’

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধের গ্রেপ্তারি পরোয়ানায় প্রতিবাদ ঐক্যফ্রন্টের :  প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল বিবৃতি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। 

বিবৃতিতে বলা হয়, এই মামলায় সমন জারি করে বিচারকাজ পরিচালনার সুযোগ থাকা সত্ত্বেও গ্রেপ্তারি পরোয়না জারি করা হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর দিয়েছেন ফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিকল্প ধারা একাংশের চেয়ারম্যান ড. নুরুল আমিন বেপারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত