স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০৭:৩৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঠারাব এলাকার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করার অভিযোগে নবী হোসেন নামে এক তরুণকে রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকা থেকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রবিবার সোনারগাঁ থানায় মামলা করেছেন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চম শ্রেণির ছাত্রী বাড়ির পাশে সহপাঠীদের সঙ্গে গত শুক্রবার খেলা করছিল। এ সময় গ্রামের নবী হোসেন (২৫) কৌশলে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকার এক বাড়িতে নিয়ে আটক করে রাখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও নবী হোসেনকে গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত