ঝাড়ফুঁক দিয়ে কবিরাজি চিকিৎসার আড়ালে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অর্জুন লাল (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অর্জুনের বাড়ি পৌরসভার উত্তর সাপটানা এলাকায়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে জ্বরে আক্রান্ত ওই নারী চিকিৎসা নিতে অর্জুন লালের বাড়িতে যান। এ সময় অর্জুন ঝাড়ফুঁকের কথা বলে ওই নারীকে তার শয়নকক্ষে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম জানান, ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযুক্ত কবিরাজকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
