নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেছেন মামুনুর রশীদ বলেন, ‘মাত্র এক বছরই দর্শকের মাঝে গ্রহণযোগ্যতা তৈরি করতে কিছুটা সক্ষম হয়েছে দেশ রূপান্তর। সামনের দিনগুলো মানুষের প্রতি দায়বোধের জায়গা থেকে গণমানুষের কথা বলবে দেশ রূপান্তর। এটাই আমাদের প্রত্যাশা।’
সোমবার রাজধানীতে প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে দেশ রূপান্তরকে শুভেচ্ছা জানাতে এসে এসব বলন তিনি।
অনুষ্ঠানে আরো আসেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, ঝুনা চৌধুরী, ড. মোহাম্মদ বারী, সৈয়দ আপন আহসানসহ অনেকে।
নিজেদের বক্তৃতায় তারা দেশ রূপান্তরের প্রশংসা করেন। আগামী দিনেও মানুষ এবং প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেশ রূপান্তর, এমন প্রত্যাশার কথা জানান তারা।
আতাউর রহমান বলেন, ‘নিজস্ব সংস্কৃতির প্রতি দায়বদ্ধ থেকে দেশ রূপান্তর কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যাক।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘অনলাইন মিডিয়ার সঙ্গে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও দেশ রূপান্তর পত্রিকা হিসেবে আলাদা একটি অবস্থান তৈরি করে নিয়েছে। সামনে আরও বড় রকমের কিছু করবে বলেই পত্রিকাটির কাজ দেখে মনে হচ্ছে। দেশ রূপান্তরের কাছে আমাদের চাওয়া, আমাদের নিজস্ব সংস্কৃতির প্রতি দায়বোধ নিয়েই মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠুক দেশ রূপান্তর।’
