নারায়ণগঞ্জে ময়লার স্তূপে নবজাতকের লাশ

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০৭:৫১ পিএম

নারায়ণগঞ্জে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার শহরের কালীবাজার চারারগোপ এলাকায় ময়লার স্তূপ থেকে লাশটি উদ্ধার করে সদর মডেল থানা-পুলিশ।

অবৈধভাবে গর্ভপাতের পর লাশটি রাতের আঁধারে ফেলে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক মো. জয়নাল দেশ রূপান্তরকে জানান, চারারগোপ এলাকায় এক নবজাতকের লাশ পড়ে আছে, স্থানীয়দের কাছ থেকে এমন তথ্য পাওয়ার পর ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অবৈধ গর্ভপাতের পর মঙ্গলবার রাতেই কোন এক সময় লাশটি এখানে ফেলে রেখে গেছে কেউ।

এদিকে ময়নাতদন্তর জন্য লাশটি ১০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত