বোয়ালমারীতে আ.লীগ অফিসে হামলায় আহত ৩

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১২:৫২ এএম

বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অফিসে থাকা বঙ্গবন্ধু ও সরকারপ্রধান শেখ হাসিনার ছবিসহ চেয়ার ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদের মধ্যে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় উপজেলার দাদপুর ইউপির চিতারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম মোল্লা, আওয়ামী লীগ কর্মী জাহাঙ্গীর হোসেন ও আবদুল্লাহ শেখ। হামলার ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

দাদপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বলেন, এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নব্য আওয়ামী লীগার শামীম মোল্লার নেতৃত্বে এ হামলা করা হয়।

তবে সাবেক চেয়ারম্যান শামীম মোল্লা বলেন, বিএনপি নেতা শাহজাহানের সঙ্গে আজম মোল্লার বিরোধের জের ধরে এ হামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে আমার সম্পর্ক নেই।

দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, শামীম মোল্লা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে এলাকায় বিভিন্ন ধরনে তা-ব করে চলছে। এর একটা বিহিত হওয়া দারকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত