রাজাপুরে মাদ্রাসা সুপারকে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ও শুক্তাগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার সুপার মুহাম্মদ অলিউল্লাহ্কে মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার দুপুরে মাদ্রাসা সুপারের কক্ষে মারধরের ঘটনায় রাতে সুপার মুহাম্মদ অলিউল্লাহ বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করলে রাতেই উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ ও প্রভাষক শাহিন হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।
