গ্রাহকের করা প্রতারণার মামলায় নাসিম রিয়েল এস্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইমাম হোসেন নাসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় মিরপুর চিড়িয়াখানা রোডের অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হাবিবুর রহমান নামের এক গ্রাহকের চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। মিরপুর মডেল থানার ওসি মুস্তাজিজুর রহমান দেশ রূপান্তরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
×
