প্রকাশিত হয়েছে নাহিদ ধ্রুব’র ছোটগল্পের বই ‘হিম বাতাসের জীবন’। বইটি বের করেছে চন্দ্রবিন্দু প্রকাশন। প্রচ্ছদ সিপাহী রেজা।
অমর একুশে বইমেলায় বইটি পাওয়া যাবে চন্দ্রবিন্দুর স্টল ৬০৭-এ।
বইটি প্রসঙ্গে ফেসবুক পোস্টে নাহিদ ধ্রুব জানান, ‘হিম বাতাসের জীবন’ একটি গল্পের বই। এই বইয়ের ফিকশনগুলো বিচ্ছিন্ন অ্যানার্কি/গ্লোবাল ডিপ্রেশন/সামগ্রিক বিচ্ছিন্নতার স্বাদ নিয়ে টোটালিটি’র দিকে না গিয়ে একটা পোয়েটিক রিয়েলিটির দিকে চলে গেছে। এই যাওয়ার পথে তাদের হয়তো দেখা হয়েছে পরাবাস্তবতা/জাদুবাস্তবতা/পোস্ট-মডার্নিজমের সাথে কিংবা তাদের দেখা হয় নাই। সিদ্ধান্ত পাঠকের।
নাহিদ ধ্রুব’র জন্মস্থান বরিশাল। কর্মসূত্রে থাকেন ঢাকায়। এর আগে তার দুইটি কাব্যগ্রন্থ বের হয়-মৃত্যুর মতো বানোয়াট, এবং থাকে শুধু আলেয়া।
