কলাকেন্দ্রে চিত্রকর্ম প্রদর্শনী: ক্যানভাসে সময়ের গল্প

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১০:১৫ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের কলাকেন্দ্রে চলছে ‘সময়ের গল্প’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। শিল্পী হাবীবুর রহমানের আঁকা ৫০টিরও বেশি চিত্রকর্ম রয়েছে প্রদর্শনীতে।

আয়োজকেরা জানান, শিল্পীর চিন্তা ও অবস্থানকে পড়ার, বোঝার ও জানার তাগিদেই নিয়মিত এ রকম প্রদর্শনীর আয়োজন করছে কলাকেন্দ্র। এটি মূলত ‘ড্রয়িং অ্যান্ড থিংকিং, থিংকিং অ্যান্ড ড্রয়িং’ শিরোনামে কলাকেন্দ্র আয়োজিত ধারাবাহিক imageশিল্পকর্ম প্রদর্শনীর বিশেষ আয়োজনের অংশ। হাবীবুর রহমানের ‘সময়ের গল্প’ প্রদর্শনীটি এ বিষয়ের নবম আয়োজন।

এ প্রদর্শনীতে ঠাঁই পাওয়া চিত্রকর্মগুলোর বিশেষত্ব হলো, এর বেশির ভাগই কালি ও কলম দিয়ে এঁকেছেন শিল্পী হাবীবুর রহমান। এই বিষয়ে শিল্পী হাবীবুর রহমান বলেন, ‘লেখাপড়া শুরুর পর থেকে কলম আমার নিত্যসঙ্গী ছিল। বিশেষ করে কলমের কালো কালি আমার খুব পছন্দের একটা রঙ। কালো রঙের অনেক অর্থ।’

প্রদর্শনীটি কিউরেট করেছেন শিল্পী ওয়াকিলুর রহমান। প্রদর্শনী চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকছে। গত ১৭ জানুয়ারি প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী রফিকুন নবী ও শিল্পানুরাগী মাহমুদুল হেলাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত