আমানতের উৎসে কর কর্তনের নির্দেশ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১২:৩৫ এএম

ব্যাংকের বিভিন্ন আমানত বা সঞ্চয় স্কিমের সুদে উৎসে কর কর্তন করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলারের মাধ্যমে এ তথ্য জানানো হয়। তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকারের অতিরিক্ত কর কমিশনার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রকার আমানতের সুদের ওপর উৎসে কর কর্তন করে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। ১২ ডিজিটের টিআইএনধারী আমানতকারীদের উৎসে কর ১০ শতাংশ, অন্যথায় ১৫ শতাংশ কর্তন করা হবে। সবরকম কর অব্যাহতিপ্রাপ্ত ফান্ড যেমন পেনশন ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি ফান্ডের আমানতের সুদের ওপর পাঁচ শতাংশ হারে উৎসে কর কর্তন প্রযোজ্য। কল মানি আমানতের ওপর পরিশোধিত সুদের ১০ শতাংশ কর দিতে হবে। বিদেশি উৎস থেকে গৃহীত আমানতেও একইভাবে উৎসে কর কর্তন প্রযোজ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত