গাছ কাটা মামলায় অধ্যক্ষ কারাগারে

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০২:১৬ এএম

গাছ কাটার অভিযোগে দায়ের করা মামলায় পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

গতকাল রবিবার বিকেল ৩টায় পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ্ মো. সালাহ্উদ্দিন খাঁ শুনানি শেষে এ আদেশ দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে একই কলেজের সহকারী অধ্যাপক আবদুল মান্নান কলেজের বেশকিছু পুরনো গাছ কাটার অভিযোগে আদালতে মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত