মাঘোৎসবে গণপূর্তমন্ত্রী

কোনো ধর্ম সাম্প্রদায়িকতার কথা বলে না

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০২:৩৬ এএম

কোনো ধর্ম সাম্প্রদায়িকতার কথা বলে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, ধর্ম ব্যবহার করে কেউ যেন সাম্প্রদায়িকতা ছড়াতে না পারে। ব্যবধানের দেয়াল তুলতে না পারে। সেজন্য ধর্মের মৌলিক অমৃতবাণী ছড়িয়ে দিতে হবে।

গতকাল রবিবার রাজধানীতে বাংলাদেশ ব্রাহ্ম সমাজের ১৯০তম মাঘোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উৎসবে অন্যান্যের মধ্যে ব্রাহ্ম সমাজের কার্যনির্বাহী সংসদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, চিত্তকে নির্মল করার আহ্বান ধারণ করতে পারলে বিশ্ব ব্রহ্মান্ডে ধর্মের নামে উচ্ছৃলতা, উগ্রতা ও সাম্প্রদায়িকতা থাকে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত